মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৪

মতলবে সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ

জিএম আবদুল কাদির
মতলবে সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ
ছবির ক্যাপশন : মতলবে সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশে  বক্তব্য রাখছেন মো. মানিকুর রহমান মানিক।  ছবি : জিএম আবদুল কাদির।

মতলব দক্ষিণে সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, কর্মপরিকল্পনা ও আগামী শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি বৃদ্ধি বিষয়ে সুধী সমাবেশ শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম হাজরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী ও সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. নুরুজ্জামান হাজরা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস শুক্কুর মাস্টার, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম জলিল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামিম আহম্মেদ, বরদিয়া কাজী সুলতান আহম্মদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নয়ন হাজরা, সাবেক ছাত্রনেতা মো. মোস্তফা গাজী, মো. আলমগীর হোসেন রতন গাজী ও মো. আবু গাজী।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়