বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:৩৮

বলাখাল মকবুল আহমেদ কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

বলাখাল মকবুল আহমেদ কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) কলেজ মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে হাজীগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মো. আবদুল হক তালুকদার।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন মুন্সী (ভুলু)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অর্পিতা বর্ধন, এস এম লিয়াকত হোসেন, নূর মোহাম্মদ, নূরজাহান এবং প্রভাষক তাজুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য হুমায়ুন কবির সুমন ও মিজানুর রহমান, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন এবং অভিভাবক আলমগীর হোসেন।

সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফাতেমা, আফসানা আলমগীর, ফাতেমা মানহা ও মরিয়ম আক্তার।

সহকারী অধ্যাপক কাজী নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আব্দুল হান্নান মিজি ও ছাত্রনেতা সাগর মিজিসহ কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়