প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮
৩৪নং কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ৩৪নং কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
|আরো খবর
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আরিফুর রহমান। উল্লেখ্য, তাঁর বাবা আলফাজ উদ্দিন মিয়াজী দীর্ঘদিন এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন; ফলে বিদ্যালয়ের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম (নজু) মিজি। বিদ্যালয়ের সহ-সভাপতি ও কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মজিবুর রহমান ঢালী শারীরিক অসুস্থতার কারণে সভায় যোগদান করতে পারেননি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজসেবক জসীমউদ্দীন (হৃদয়)। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান হাতিয়ার। একটি শিশুকে শুধু ভালো ফলাফল করার জন্য নয়, একজন সৎ, আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সমাজের সচেতন মানুষদের একসঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেছ গাজী ও আব্দুল লতিফ খান।
সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদা সুলতানা, শাহিনুর আক্তার ও জাফরিন আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন কাকন মিজি, দেলোয়ার গাজী, মিজান মিজি, আলমগীর মিজি, ফয়সাল, রাকিবসহ বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃষ্টির কারণে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও উপস্থিত অতিথি, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
ক্যাপশন : ৩৪নং কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি সাংবাদিক ও সমাজসেবক জসীমউদ্দীন (হৃদয়), সভাপতি আরিফুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া, শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।








