প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:৩৭
সাংবাদিক পুত্র নাভান মনির মাহিরের বৃত্তি লাভ

দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেনের ছেলে নাভান মনির মাহির পঞ্চম শ্রেণী থেকে প্রাথমিক বৃত্তি লাভ করেছেন।
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণি থেকে ২০২৫ সালে পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মাহির । তার এই সাফল্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিবার ও আত্মীয়-স্বজনরা দোয়া ও আনন্দ প্রকাশ করেছেন। মাহির তার শিক্ষক, বাবা-মা এবং সকল শুভাকাক্সক্ষীর দোয়া ও আশীর্বাদ চেয়েছেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারে।
উল্লেখ্য, মাহির ২০২৪ সালে ৪র্থ শ্রেণী থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেও বৃত্তি লাভ করে।
নাভান মনির মাহিরের পিতা সাংবাদিক মনির হোসেন ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানবিশ অ্যাডভোকেট হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাঁর সন্তানের ধারাবাহিক সাফল্যের জন্যে ও
সুসন্তান হয়ে মানবিক মানুষ হয়ে যাতে সমাজ ও মানবতার কল্যাণে নিয়োজিত থাকতে পারে সেজন্যে সকলে কাছে দোয়া চেয়েছেন।








