প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৬:১৫
মেহের উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

শাহরাস্তি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) সকালে সহকারী শিক্ষক মোতালেব হোসেন তপাদারের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রানী চক্রবর্তী ও স্কুল কমিটির সদস্য আবদুল কাইয়ুম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্রী রিউনা তাসনিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা তানিয়া সুলতানা ও সিনিয়র শিক্ষক গোলাম সারওয়ার।








