শনিবার, ০৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৮:০০

হাজীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

“একটি স্বীকৃতিই বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ”

বিশেষ প্রতিবেদক
“একটি স্বীকৃতিই বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ”
ক্যাপশন : অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি খোদেজা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পরিচালিত বৃত্তিসনদ প্রদান অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্যআবৃত্তি উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

|আরো খবর

উপজেলার ঐতিহ্যবাহী বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব খোদেজা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক জনাব সবুজ ভদ্র। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্রউপহার সামগ্রী তুলে দেন।

মেধাবীদের স্বীকৃতিতে ব্যতিক্রমী আয়োজন

পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে উত্তীর্ণদের ৭০০ টাকা এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণদের ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র, জুসচকলেট তুলে দেওয়া হয়। শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের আনন্দ ও শিক্ষকদের গর্বে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি খোদেজা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

প্রধান অতিথি সবুজ ভদ্র বলেন,

“আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতানৈতিক বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল নয়, মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক।”

তিনি আরও বলেন,

“গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও অসাধারণ প্রতিভা রয়েছে। প্রয়োজন কেবল সঠিক দিকনির্দেশনাঅনুপ্রেরণা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।”

সভাপতির বক্তব্যে খোদেজা বেগম বলেন,

“একটি স্বীকৃতি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস অনেকগুণ বাড়িয়ে দেয়। আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের মেধামনন বিকাশে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন,

“শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের নৃত্যআবৃত্তি সেই প্রতিভারই উজ্জ্বল প্রকাশ।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্যআবৃত্তি পরিবেশিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মির্জা ইব্রাহিম ও সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব আলহাজ্ব এ.কে.এম শাহ আলম মুন্সী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়