প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৪০
গার্ডিয়ান ছাউনি, হাতপাখা ও পানির ব্যবস্থা
অনার্স ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি

চাঁদপুরে অনার্স ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সেবামূলক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্যে ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করে তিনি আবারও প্রশংসায় ভাসলেন।
|আরো খবর
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে বিশেষ 'গার্ডিয়ান ছাউনি' স্থাপন করা হয়। ছাউনির পাশাপাশি সেখানে রাখা হয় পর্যাপ্ত পানির ব্যবস্থা। গরম উপশমে হাত পাখাও বিতরণ করা হয়।
এই কার্যক্রমে আক্তার হোসেন মাঝি নিজে সরাসরি উপস্থিত থেকে অভিভাবকদের হাতে পানি ও হাত পাখা তুলে দেন। তাঁর এমন আন্তরিকতা ও আচরণ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই প্রচণ্ড রোদে এমন উদ্যোগ সত্যিই স্বস্তিদায়ক।
অনেকেই বলেন, এমন সেবা আগে কখনো পাইনি। একজন রাজনীতিবিদ এভাবে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।
এদিকে স্থানীয়দের মতে, আক্তার হোসেন মাঝির এই উদ্যোগ প্রমাণ করে তিনি শুধু নামেই ‘জনতার মেয়র’ নন, বরং কাজের মাধ্যমেই তিনি সেই পরিচয়কে বাস্তবে রূপ দিচ্ছেন।








