বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কামরুজ্জামান টুটুল।।
আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজীগঞ্জ আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) প্রতিষ্ঠানের হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হাফেজ মাও. মীর হোসাইন।

প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রধানের সভাপ্রধানে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও. শরীফ হোসাইন পাটোয়ারী, আল কাউসার মাদরাসার সুপার গোলাম ফারুক মো. ইয়াহিয়া, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শাখার সমন্বয়কারী বিএম কলিমুল্লাহ মিলন ও প্রাথমিক শাখার সমন্বয়কারী মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহেব্বুর রহমান, মাহমুদ হাসান, আব্দুল্লাহ, মিজানুর রহমান, কাউসার আহমেদ, পরীক্ষার্থীদের মধ্যে নাবিল আহমেদ, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাহদী প্রমুখ।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন মাও. সাইফুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন, মুহতাসিম মাহিম তামিম, ইসলামী সংগীত পরিবেশন করেন আহানাফ ইসলাম ও সাফওয়ান। এ সময় অন্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়