প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:০৯
ফরিদগঞ্জে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন

'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে আয়োজিত দুদিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা শুরু হয়।
|আরো খবর
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে প্রজেক্ট মূল্যায়নে প্রথম হয় বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় । প্রজেক্ট মূল্যায়নে সিনিয়র গ্রুপে প্রথম হয় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, দ্বিতীয় হয় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ এবং তৃতীয় হয় শোল্লা স্কুল অ্যান্ড কলেজ ।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় আদর্শ একাডেমি ফরিদগঞ্জ, দ্বিতীয় হয় কড়ৈতলী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয় রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় পুরস্কার বিতরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ইউআরসির রিসোর্স ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক ও আইসিটি কর্মকর্তা নাজমুল ইসলাম ।








