প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:২৫
হাইমচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ইফতার মাহফিল ও দোয়া

হাইমচর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে কলেজ মাঠে এই ইফতার ও দোয়ানুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষ তাঁর জানাজায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রমাণ করেছে তিনি জনগণের হৃদয়ে কতোটা স্থান জুড়ে ছিলেন। তিনি ছিলেন এদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ ছাত্রদের প্রত্যেক ভালো কাজে পাশে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মিয়াজী, ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া। আরো উপস্থিত ছিলেন হাইমচর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রনেতা খালেদ, শাহিন, ওসমান, সজিব, রিফাত প্রমুখ।
ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের যে কোনো আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতশেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।






