শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শাহরাস্তি উপজেলার উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাকুরি থেকে অবসরগ্রহণ করেছেন। সেজন্যে তাঁকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আলী আশ্রাফ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম পাটোয়ারী লিটন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ. রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (এমএসসি), ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইউপি সচিব আমির হোসেন, মেম্বার মিজানুর রহমান লিটন, সমাজসেবক এমরান পাটোয়ারী ও জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আ. রহমান।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে বিপুলভাবে উপহৃত করা হয় এবং সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেয়া হয়। বিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনে অনুষ্ঠানে ছিলো আবেগঘন পরিবেশ। সততা ও নিষ্ঠার কারণে এ প্রধান শিক্ষক বিদায়কালে উপযুক্ত সম্মান ও মূল্যায়ন পেয়েছেন বলে সুধী ও পর্যবেক্ষকগণ মনে করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়