প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৫৬
হাজীগঞ্জে এইচএসসি বিএমটি ও ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ জন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি-বিএমটি (ব্যবসা ব্যবস্থাপনা ও প্রযুক্তি) এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৭৬ শতাংশ। উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪১২ জন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ১১ জন শিক্ষার্থী।
|আরো খবর
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে উপজেলার ৫টি প্রতিষ্ঠানের চিত্র, যা নিচে তুলে ধরা হলো :
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ : ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৪ জন। পাসের হার ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ : ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৯ জন। পাসের হার ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ : ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৫ জন। পাসের হার ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ : ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৪ জন। পাসের হার ৭৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন।হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ : ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন।




