বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:১৬

আল আমিন একাডেমীর শিক্ষক সমাবেশে মো. মোবারক হোসেন

শিক্ষার্থীদের কাছে শিক্ষকগণকে অনুকরণীয় হতে হবে

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের কাছে শিক্ষকগণকে অনুকরণীয় হতে হবে

চাঁদপুর শহরের

আল আমিন একাডেমীর গভর্নিং বডির সভাপতি ও আল আমিন সোসাইটির চেয়ারম্যান মো. মোবারক হোসেন বলেছেন, সৎ ও যোগ্য নাগরিক তৈরি করা শিক্ষার প্রধান উদ্দেশ্য। যোগ্য ও দক্ষ সুনাগরিক গড়তে একাডেমীর শিক্ষকগণকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সদস্য ও আল-আমিন সোসাইটির সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য অ্যাড. শাহজাহান খান, সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার ইমা, গুণরাজদী শাখার ইনচার্জ নাছির উদ্দিন ও বাবুরহাট শাখার ইনচার্জ আব্দুল আউয়াল। সমাবেশ পরিচালনা করেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক হোসেন আরো বলেন, আল-আমিন একাডেমী নিয়ে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। কোনো ষড়যন্ত্রই একাডেমীর আদর্শিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারবে না। একাডেমীর সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে সকল

শিক্ষক-শিক্ষিকাকে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতা অবশ্যই মেনে চলতে হবে। শিক্ষার্থীদের কাছে শিক্ষকগণকে অনুসরণীয় ও অনুকরণীয় হতে হবে।

চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়