সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪

অস্ত্রসহ কুমিল্লা থেকে ২ সন্ত্রাসী গ্রেফতার করলো এসআরবি-১১

প্রেস বিজ্ঞপ্তি।।
অস্ত্রসহ কুমিল্লা থেকে ২ সন্ত্রাসী গ্রেফতার করলো এসআরবি-১১

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুন এর ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।

এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১১।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিভিন্ন অভিযানে এসআরবি-১১ একাধিক অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, অপহরণ ও ছিনতাই মামলার আসামীসহ মোট ৪১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়