প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮
চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে বিএনপির একক প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সার্বিক নির্দেশনায় এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় সভায় নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণ ও একক প্রার্থী চূড়ান্ত করার নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 'সুপার ফাইভ' নেতৃবৃন্দ অংশ নেন। তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থী নিশ্চিত করার বিষয়ে প্রতিনিধিরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এ সময় দলীয় ঐক্য বজায় রেখে আসন্ন নির্বাচনে বিজয়ী হতে সবাই একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।








