রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

মতলবে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব ব্যুরো।।
মতলবে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব দক্ষিণ উপজেলায় রবীন্দ্র ও নজরুল প্রয়াণ দিবস ১৪৩৩ বঙ্গাব্দ ও শোভা সংগীতায়নের ২৫ বছরপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শোভা সঙ্গীতায়নের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদানের ওপর আলোচনা করা হয়। পাশাপাশি শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে ও শোভা সঙ্গীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সংগঠক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়