শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর চমক

সেরা ৫০-এ স্থান পেল ৬টি উদ্ভাবন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর চমক
ছবি ক্যাপশন : ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধন শেষে ড্যাফোডিলের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্টলে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং সিইও ড. মো. নূরুজ্জামান।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর শীর্ষ ৫০টি উদ্ভাবনের তালিকায় স্থান করে নিয়েছে ‘ড্যাফোডিল এআই’-এর ছয়টি প্রকল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবোটিক্স ও অটোমেশন প্রযুক্তিনির্ভর এসব উদ্ভাবন দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সড়ক অবকাঠামো ও স্মার্ট অটোমেশনের মতো বাস্তব সমস্যা সমাধানে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করছে।

দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় অংশ নেয় ড্যাফোডিল এআই। ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বিত গবেষণা ও এআই সক্ষমতার আলোকেই পরিচালিত হচ্ছে এই প্ল্যাটফর্মটি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনশেষে তিনি ড্যাফোডিলের স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. নূরুজ্জামান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষ ৫০-এ ড্যাফোডিল এআই-এর ৬টি প্রকল্প :

১. Dual-Mode FR Vehicle : দ্রুত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী বিশেষ যান।

২. HOMEPITAL NEXUS : আধুনিক স্বাস্থ্যসেবা ভিত্তিক প্রকল্প।

৩. PikoBot : ইন্টারেক্টিভ ডেস্ক কম্প্যানিয়ন রোবট।

৪. Pave Analytics : AI-চালিত সড়কের ক্ষয়ক্ষতি শনাক্তকরণ ব্যবস্থা।

৫. IoT Smart Automation : স্মার্ট ও সহজ অটোমেশন প্রযুক্তি।

৬. The Arbor Voice for Mothers : মাতৃস্বাস্থ্য সুরক্ষামূলক প্রযুক্তি।

শুধু এই ৬টি প্রকল্পই নয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এআই-এর ব্যবহারিক প্রয়োগও প্রদর্শনীতে তুলে ধরছে ড্যাফোডিল এআই। এর মধ্যে রয়েছে AI Professor, Student360, Alumni360, Perfect HR, LeadershipOS এবং RegistrarOS-এর মতো উদ্যোগ। এসব প্রযুক্তির সাহায্যে শিক্ষা ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও মানবসম্পদ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ দেখানো হচ্ছে।

এর পাশাপাশি মেলায় রোবোটিক্স, আইওটি, কম্পিউটার ভিশন, অটোমেশন এবং সফটওয়্যার-হার্ডওয়্যার সমন্বিত নানা সমাধান প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে Connected Education, Workforce Intelligence, Institutional Accountability এবং Physical AI-এর সমন্বয়ে শিক্ষা ও শিল্পক্ষেত্রে AI-এর নিরাপদ ও ভবিষ্যৎমুখী ব্যবহারের রূপরেখা ফুটিয়ে তোলা হয়েছে।

ড্যাফোডিল এআই-এর পক্ষ থেকে জানানো হয়, মেলায় প্রদর্শিত প্রকল্পগুলো ছাড়াও এআই, রোবোটিক্স ও অটোমেশন নির্ভর আরও ৪০ থেকে ৫০টি উদ্ভাবনী প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্প, স্বাস্থ্য, অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হবে।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, "প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর এই স্বীকৃতি আমাদের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অর্জন।"

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ ড্যাফোডিল এআই-এর এই উপস্থিতি শিল্প, শিক্ষা ও গবেষণার মধ্যে নতুন সংযোগ সৃষ্টি করবে, যা তরুণ গবেষক ও উদ্ভাবকদের দেশের মূল সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করবে। মেলার স্টলে দর্শনার্থী, গবেষক ও উদ্যোক্তারা সরাসরি এসব প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়