বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কচুয়ায় হযরত আলী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ হযরত আলী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির সন্দেহে নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বার বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, হযরত আলীর বসতঘরের একটি কক্ষ থেকে নীল রঙের জিপার পলি প্যাকে রাখা কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। এ সময় মাদক বিক্রির সন্দেহে ৪ হাজার টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তার হযরত আলী ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়