বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৮

ফরিদগঞ্জ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

‎প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন

ফরিদগঞ্জ পৌরসভার ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপি এই কর্মশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সঞ্চালনায় মহাপরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পাওয়া সেলটেক কনসালটেনস (প্রা.) লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট শাহাদাত হোসাইন, সহকারী নগর পরিকল্পনাবিদ তৌফিক আহমেদ রায়হান ও শোমিনুর রহমান উপস্থাপন করেন। বক্তব্য রাখেন পৌরসভার সহায়ক কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইইউজিআইপি প্রকল্পের প্রকৌশলী, পরামর্শক আরিফুল ইসলাম শিমুল প্রমুখ। এ সময় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে আয়োজিত এ সভায় বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি , টিএলসিসি এবং ডাব্লিউএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়