মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০:২৩

নজরুল বর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের অনুষ্ঠানমালা

ডিএন হাই স্কুলে প্রীতি বিতর্কে চ্যাম্পিয়ন 'রুদ্র-মঙ্গল'

প্রেস বিজ্ঞপ্তি।।
ডিএন হাই স্কুলে প্রীতি বিতর্কে চ্যাম্পিয়ন 'রুদ্র-মঙ্গল'

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরের দ্বারকানাথ (ডি.এন.) হাই স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দ্বারকানাথ (ডি. এন.) হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আক্তারের সভাপতিত্বে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য মির্জা জাকির। প্রধান আলোচক হিসেবে নজরুলের নানান সৃষ্টি নিয়ে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন

চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা, উত্তম কুমার দাস, মো. ওসমান গনি, মো. আমিনুল ইসলাম, মামুন হাসান, কৃষ্ণা মিস্ত্রি, শাহ আলম মিয়া ও উম্মে হাবিবা।

প্রীতি বিতর্ক আয়োজনে ‘নজরুলের সাহিত্য বর্তমান প্রজন্মকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে’ এ বিষয়ে পক্ষ দল (অগ্নিবীণা) হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন শিশির ঘোষাল, মোরসালিন ভূঁইয়া, তানজিদ ও কোতোয়াল, বিপক্ষ দল (রুদ্র-মঙ্গল) হিসেবে অংশ নেন

রাফসান মাহবুব, দেবজিত পোদ্দার ও সুপ্রিয় দেবনাথ অংশ নেন। প্রতিযোগিতায় বিপক্ষ দল (রুদ্র-মঙ্গল) চ্যাম্পিয়ন এবং পক্ষ দল (অগ্নিবীণা) রানার্স আপ হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন নবম শ্রেণীর শিক্ষার্থী রাফসান মাহবুব।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কৃষ্ণা মিস্ত্রি। অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতিসহ সকল অতিথির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নজরুল বিষয়ক বই প্রদান করা হয়।

উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজন অনুষ্ঠানমালার অংশ হিসবে বুধবার (১৯ আগস্ট) নজরুল বিষয়ক বই বিতরণ করা হবে।

ছবি ক্যাপশন:

চাঁদপুর সাহিত্য পরিষদ আয়োজিত প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়