বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৬:১৫

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার ড্যাফোডিল কলেজে

আব্দুল্লাহ আল মামুন।।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার ড্যাফোডিল কলেজে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখায় আলোচনা সভা, স্মৃতিচারণ, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) কলেজের বাবুরহাট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ রোটারিয়ান মো. ফয়সাল আহমেদ ফরাজী বলেন, “জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান আমাদের নীতি-নৈতিকতা, আদর্শ ও সমতার শিক্ষা দিয়েছে। আত্মমর্যাদা নিয়ে কাজ করে দেশ ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখাই আমাদের প্রধান দায়িত্ব। তোমাদের অনেকেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলে। সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম। এখন দায়িত্বশীলতার সঙ্গে পড়াশোনা করে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান সাদী ও মাহিন বিনতে মতিন শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণে মো. মাহমুদুল হাসান সাদী বলেন, “গণঅভ্যুত্থান ৫ আগস্ট সফল হলেও আমাদের আন্দোলন শুরু হয়েছিল ১৭ জুলাই থেকে। অসংখ্য ত্যাগ, কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই আন্দোলনের সফলতা অর্জন করেছি। এখন আমাদের প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশকে এগিয়ে নেওয়া এবং অভ্যুত্থানের আদর্শকে বাস্তব জীবনে ধারণ করা।” এ সময় তিনি শিক্ষার্থীদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে তা শেষ হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নিজেদের তৈরি দেয়ালিকা প্রদর্শন করেন। এ ছাড়া কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রভাষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র অফিসার সালমান ফারদিন চৌধুরী, প্রভাষক নাসরিন সুলতানা, ওহিদুর রহমান পাঠান, মাহতাব উদ্দিন, কানিজ ফাতেমা ওমি, রাবেয়া আক্তার, তামান্না ইয়াসমিন, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, বৈশাখী আক্তার ও কাউন্সিলর শামীম পাটোয়ারীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই নতুন প্রজন্মের অন্যতম দায়িত্ব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়