মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:০৩

কচুয়ায় ‘জীবন চৌধুরী ফাউন্ডেশন’-এর উদ্যোগে গৃহহীন পরিবারকে ঘর উপহার

মো. নাছির উদ্দিন
কচুয়ায় ‘জীবন চৌধুরী ফাউন্ডেশন’-এর উদ্যোগে গৃহহীন পরিবারকে ঘর উপহার

গৃহহীন পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিলো জীবন চৌধুরী ফাউন্ডেশন

কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফয়সাল চৌধুরী জীবনের প্রতিষ্ঠিত মানবিক সংগঠন ‘জীবন চৌধুরী ফাউন্ডেশন’ অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গুলবাহার গ্রামের একটি গৃহহীন ও অসহায় পরিবারের জন্যে নিজস্ব অর্থায়নে একটি নতুন দোচালা টিনের ঘর নির্মাণ করে দিয়েছে ফাউন্ডেশনটি।

জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলো পরিবারটি। নিরাপদ আশ্রয়ের অভাবে তারা চরম দুর্ভোগে ছিলেন। বিষয়টি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবনের নজরে এলে তিনি দ্রুত নিজস্ব অর্থায়নে পরিবারের জন্যে একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন এবং ঘরটি উপহার হিসেবে তাদের কাছে হস্তান্তর করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন মানবসেবামূলক কর্মকাণ্ড নীরবে সম্পন্ন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রচার-প্রচারণার চেয়ে তিনি মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দেন।

নতুন ঘর পেয়ে উপকৃত পরিবারটি ফয়সাল চৌধুরী জীবন ও ‘জীবন চৌধুরী ফাউন্ডেশন’-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে স্থানীয় সচেতন মহল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সমাজসেবামূলক সংগঠনগুলোকে যথাযথ যাচাই-বাছাই শেষে সরকারি নিবন্ধনের আওতায় এনে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা করা উচিত। একই সঙ্গে তারা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়