বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:১৪

ভুয়া ট্রাফিকের আসল চেহারা ফাঁস! ডোপ টেস্টে মাদকাসক্ত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ভুয়া ট্রাফিকের আসল চেহারা ফাঁস! ডোপ টেস্টে মাদকাসক্ত
ছবি ক্যাপশন- চাঁদপুর শহরে আটক ভুয়া ট্রাফিক।

ট্রাফিক পুলিশের পোশাক বা পরিচয় দেখিয়ে সড়কে যানবাহনকে দাবড়ানি দিতো। নিরীহ চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চাঁদপুরে। শেষ পর্যন্ত সিএনজি অটোরিকশা ও অটোবাইক চালকদের তৎপরতায় ধরা পড়ে এক ভুয়া ট্রাফিক পুলিশ

আটক এই প্রতারকের নাম সুমন গাজী, বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।

অভিযোগ রয়েছে, এই সুমন গাজী দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ চত্বর এলাকায় অবস্থান করে নিজেকে ট্রাফিক পুলিশ পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করতো।

ঘটনার দিন মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) লোকজন তাকে চ্যালেঞ্জ করলে প্রথমে সে নিজেকে ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। পরে আবার নিরাপদ সড়কের সদস্য বলেও দাবি করে। তবে টাকা নেয়ায় চালকদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ডোপ টেস্ট করে। পরীক্ষায় সে মাদকসেবী বলে প্রমাণিত হয়।

অভিযোগ রয়েছে, অসহায় নিরীহ মানুষ ও চালকদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকায় সে মাদক সেবন করতো।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কেউ যদি পুলিশের পরিচয় দিয়ে অবৈধভাবে টাকা দাবি করে, তাহলে পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত পুলিশকে জানানো উচিত।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়