প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:২২
কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার উদ্বোধন

কচুয়া পৌর এলাকার পলাশপুরে মনোরম পরিবেশে আল রাজ্জাক চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) দোয়া ও মিলাদের মাধ্যমে এটি উদ্বোধন করেন কচুয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু হানিফ।
|আরো খবর
প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি রিয়াসুল হক মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মুফতি আনিসুর রহমান কাসেমী ও কচুয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
রিয়াসুল হক মজুমদার জানান, কচুয়ায় বৃহৎ আকারে মনোরম পরিবেশে চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের মাধ্যমে গ্রাহকগণের চাহিদা অনুযায়ী সুস্বাদু দেশীয় ও সব ধরনের চাইনিজ খাবার, অত্যাধুনিক মানের সব ধরনের মিষ্টি থাকছে। বিশেষ করে উন্নতমানের সামুদ্রিক মাছ ও বারবিকিউর ব্যবস্থা রয়েছে। তাছাড়া বিয়ে, গায়ে হলুদ, ঘরোয়া সামাজিক অনুষ্ঠান ও রাজনৈতিক সভা-সমাবেশ করার জন্যে এটি বৃহদাকারের কমিউনিটি সেন্টার। গ্রাহকের চাহিদা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা রয়েছে।
গ্রাহক ফারুক হোসেন জানান, কচুয়ায় এতো সুন্দর ব্যবস্থাপনায় চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার আমাদেরকে মুগ্ধ করেছে। আমি প্রতিষ্ঠানের শুভ কামনা করছি ।
অনুষ্ঠানে গ্রাহক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন অংশগ্রহণ করেন।








