মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:১৮

জেলা প্রশাসনের মোবাইল কোর্টে ১৩ মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি।।

চাঁদপুর সদর এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) চাঁদপুর সদরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অপরাধের বিবরণ ও দণ্ডাদেশ অভিযান চলাকালীন সময়ে বেশ কিছু মোটরযান চালকের মধ্যে আইন অমান্য করার প্রবণতা দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধগুলো ছিলো : ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল চালনা, হেলমেটবিহীন অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালানো, গাড়িতে পরিবেশের জন্যে মারাত্মক ক্ষতিকর ও উচ্চ শব্দযুক্ত নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার।

এসব অপরাধের প্রেক্ষিতে 'সড়ক পরিবহন আইন, ২০১৮' এবং 'শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫'-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সর্বমোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং অপরাধীদের কাছ থেকে ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

অভিযানশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক এবং শব্দদূষণমুক্ত একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। একই সাথে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন চাঁদপুর শহর গড়ে তোলার লক্ষ্যে সকল নাগরিককে আইন মেনে চলার এবং সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়