প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২০:২৯
শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান অ্যাড. তাহের হোসেন রুশদীর ৮ম মৃত্যুবার্ষিকী শনিবার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাড. তাহের হোসেন রুশদীর শনিবার (৪ জুলাই ২০২৬) ৮ম মৃত্যুবার্ষিকী। এইদিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা.) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
|আরো খবর
জানা গেছে, ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন খতম, ১০টায় মরহুমের কবর জিয়ারত, সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের কৃতী সন্তান, ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) ও এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার। সভাপতিত্ব করবেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির নবাগত চেয়ারম্যান এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান অনুবোধ জানিয়েছেন।
জানা গেছে, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবী সাবেক চেয়ারম্যান অ্যাড. তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসা গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ।
উল্লেখ্য, মরহুম তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পিতা।
সূত্র : দৈনিক চাঁদপুর খবর।








