শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২২:০৫

কলার হ্যান্ডওভারের মাধ্যমে চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের নতুন যাত্রা

কাজী নাহিন॥
কলার হ্যান্ডওভারের মাধ্যমে চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের নতুন যাত্রা
ক্যাপসন : চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের কলার হ্যান্ডওভার ও দায়িত্ব হস্তান্তরের দৃশ্য।

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর অফিসিয়াল কলার হ্যান্ডওভার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে রোটারী বর্ষ ২০২৬-২০২৭-এর কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রোটার‌্যাক্টর অনিক দাস নবনির্বাচিত সভাপতি রোটার‌্যাক্টর বর্ষা সাহাকে প্রেসিডেন্সিয়াল কলার পরিয়ে দিয়ে নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে ক্লাবের অফিসিয়াল হ্যামার ও চার্টার তুলে দেয়া হয়।

এছাড়া ক্লাবের বিদায়ী সেক্রেটারী জয় সাহা বার্ষিক কার্যবিবরণী প্রতিবেদন উপস্থাপন করার পর ক্লাবের সকল অফিসিয়াল ফাইল ও প্রয়োজনীয় নথিপত্র নবনির্বাচিত সচিব রোটার‌্যাক্টর রাফসান জামিল রাফির কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চাঁদপুরের ২০২৬-২৭-এর বর্তমান সভাপতি রোটারিয়ান পলাশ মজুমদার, বর্তমান সেক্রেটারী রোটারিয়ান রফিকুল ইসলাম ও রোটারী পরিবারের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান। তাঁদের উপস্থিতি, দিকনির্দেশনা ও শুভ কামনা নবনির্বাচিত নেতৃত্বকে অনুপ্রাণিত করে।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী সেবামূলক কর্মকাণ্ড, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রূপসী রোটার‌্যাক্ট ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. শেখ রাহিমুন, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. তানবিন মিরাজ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. হামিম রহমান হিমেল ও সদস্য মেহেদী হাসান রহিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়