বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৫:৫০

ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করেন এমপি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করেন এমপি

ফগার মেশিন কাঁধে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশামুক্ত রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুর ১২ টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ।কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, "একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত নানাবিধ রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ।" তিনি উপজেলার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এই কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকে যার যার আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "রামগঞ্জ উপজেলাকে একটি মডেল ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। মশার উপদ্রব কমাতে নিয়মিত ওষুধ ছিটানো এবং বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এই কার্যক্রমে সফল হতে হলে স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন।"

উদ্বোধনী অনুষ্ঠানশেষে অতিথিবৃন্দ মশকনিধনের ফগার মেশিন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন এবং পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে অভিযানের সূচনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীগণ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি নিয়মিত পরিচালনার তাগিদ দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়