বুধবার, ০১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২৩:৫০

মতলব উত্তরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

মতলব উত্তরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
মাহবুব আলম লাভলু

মতলব উত্তরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়) মৎস্য অধিদপ্তর ঢাকা-এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে ছোট মাছ প্রদর্শনী পুকুরে পোনাসহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলা পরিষদ মাঠে উপকারভোগী মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাবার ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ সময় মৎস্য দপ্তরের কর্মচারী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬জন প্রদর্শনী মৎস্য চাষীকে মনোসেক্স তেলাপিয়ার পোনা, টেংরার পোনা, বাটা মাছের পোনা, সিপি ফিড ও বিভিন্ন প্রজাতির সবজি এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়