প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১:৩৫
৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গত ১৫/১২/২০২৫ তারিখে গেজেটেড পদমর্যাদাসহ ১০ম গ্রেডে বেতন স্কেলে উন্নীত করা হয়। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সম্মতিতে একই তারিখ থেকে কার্যকর করার নির্দেশনা প্রদান করে বাংলাদেশ গেজেট প্রকাশ করা হয়। কিন্তু সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় গত ছয় মাসে বেতন ফিক্সেশন করা হয়নি। আইবাস ++ এ ফিক্সেশনের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
|আরো খবর
এমতাবস্থায় আগামী ৪ জুলাই, ২০২৬ শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলনে প্রধান শিক্ষকদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা সভাপতি মো. শামীম হোসেন মিজি।






