মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৫:২২

মতলবে নিখোঁজ হওয়ার ১০ দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে নিখোঁজ হওয়ার ১০ দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুর পাড়ের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান ওরফে আলমাছ প্রধানীয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন ২০২৬) সন্ধ্যার দিকে উপজেলার কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশের পুকুর পাড়ের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) পোস্টমর্টেমশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, নিহত নাছির উদ্দিন প্রধান (৬০) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূরণ গ্রামের বাসিন্দা । তিনি শিক্ষিত (বিএ পাস) হলেও বাড়িতে কৃষিকাজ করতেন। গত ১৯ জুন ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ঘটনায় ২০ জুন রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো তাঁর পরিবার।

ওই বাড়ির নিহতের ভাতিজা মামুন প্রধানীয়া জানান, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে ওনাকে না পেয়ে ২০ তারিখ রাতে থানায় সাধারণ ডায়েরী ( জিডি) করা হয়। সোমবার বিকেলে বাড়ির বিল্লাল হোসেন প্রধানীয়ার ছেলে বাড়ির পাশে পুকুর পাড়ে গরুর ঘাস কাটতে গিয়ে তার লুঙ্গি দেখতে পান। পরে খোঁজ করে সেখানে তার গলিত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নিহত নাছির উদ্দিন প্রধান আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সদস্য ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মঙ্গলবার আসর নামাজের পর তাঁর জানাজার নামাজ হবে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়টি নিয়ে আমরা কাজ করছিলাম।

লাশ ময়নাতদন্তের জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়