সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৪৭

কয়েক ঘন্টার ব্যবধানে দু সহোদরের মৃত্যু

অনলাইন ডেস্ক
কয়েক ঘন্টার ব্যবধানে দু সহোদরের মৃত্যু

বড়োভাই শাহিন হোসেন রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই দিন বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। একই দিনশেষে রাত ১০টার পর ছোট ভাই আলমগীর হোসেন (৩৫) মারা যান। কয়েক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের (সহোদরের) মৃত্যুতে পরিবারটি স্তব্ধ হয়ে যায় ও এলাকাতে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি হাজীগঞ্জ পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়ির।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বড়োভাই শাহিন হোসেন হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী। রোববার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই দিন রাতে তার ছোট ভাই আলমগীর হোসেন চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়িতে পৌঁছেন। বাড়িতে আসার ২/৩ ঘন্টা পরে রাত পৌনে ১১ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। শাহিনের মৃত্যুর দিন পার না হতে আলমগীরের মৃত্যুতে পুরো পরিবারসহ এলাকাতে শোকের ছায়া নেমে আসে। রাতে হাজার হাজার মানুষ এ বাড়িতে ভিড় জমায়। পরের দিন সোমবার (২৯ জুন ২০২৬) সকালে জানাজাশেষে শাহিন হোসেনের পাশেই আলমগীর হোসেনকে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে দু সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” স্থানীয় বাসিন্দা মনির মুন্সী জানান, এ ঘটনায় আমরা এলাকাবাসী স্তব্ধ। বলার কিছু আর নাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়