প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:৩৬
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ শাখার পক্ষে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদ, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মো. শাখাওয়াত হোসেন মিন্টু, সদস্য রফিকুল ইসলাম, শেখ হাজ্জাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য এফ এ মানিকসহ অন্য নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা প্রদানকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকতা ও শিক্ষা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।







