প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৮:৩৩
পুরাণবাজারে তাজিয়া মিছিল

কারবালার শোকগাথা স্মরণে শুক্রবার (২৬ জুন ২০২৬) পালিত হবে পবিত্র আশুরা। চাঁদপুর শহরের পুরাণবাজার রিফিউজি কলোনিতে পবিত্র আশুরা উদযাপন কমিটির উদ্যোগে মিছিল ও মিলাদ মাহফিল এবং তবররুক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে পুরাণবাজারে রিফিউজি ক্যাম্পের পক্ষ থেকে তাজিয়া মিছিল বের করা হয়।
স্থানীয় রিফিউজি কলোনী আশুরা কমিটির সভাপতি মো. সামছু খান জানান,
ঐতিহ্যগতভাবে তারা স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা নিয়ে পবিত্র আশুরা পালন করে থাকেন। এ উপলক্ষে
তাজিয়া মিছিল বা র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন তারা।উল্লেখ্য, মুসলিম বিশ্বের কাছে ১০ মহররম ত্যাগ, শোক ও সত্যের পক্ষে অবিচল থাকার প্রতীক। ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহাদতবরণ করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র আশুরা পালিত হয়।








