বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:১২

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

ফরিদগঞ্জ ব্যুরো।।
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক রাছেল।

বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফরিদগঞ্জ থানা পুলিশ মো. রাছেল (২৬) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (২৪ জুন ২০২৬) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, ১৬ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধীকে কৌশলে অভিযুক্ত রাছেল মঙ্গলবার (২৩ জুন ২০২৬) তার বাড়ির পাশের ধইঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে মেয়েটি বাড়িতে এসে তার মাকে জানালে তিনি স্থানীয় লোকজনকে জানান। তারা অভিযুক্ত রাছেলকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করলে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চররনবলিয়া গ্রামে এসে অভিযুক্ত রাছেলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাকে আটক দেখিয়ে বুধবার (২৪ জুন ২০২৬) চাঁদপুর আদালতে প্রেরণ করে। ওই কিশোরীটি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাছেলকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়