বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২১:৩২

পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা ও বীমা দাবির চেক হস্তান্তর

বিশেষ প্রতিনিধি॥
পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা ও বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির উদ্যোগে চাঁদপুর জেলায় ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ডিপিএস প্রকল্পের মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির

নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন ও মোখলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ মো. মাসুদ খান, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান ও প্রকল্প ইনচার্জ একক বীমা প্রকল্প মো. নূর-ই-আলম জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশগ্রহণ করেন। এ সময় বীমা গ্রাহকদের মাঝে দাবি পরিশোধের চেক হস্তান্তর করা হয়।

বক্তারা বলেন, বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকদের আস্থা ও সেবার মান উন্নয়নে পপুলার লাইফ ইনস্যুরেন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়