প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:৫৭
রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতির ইন্তেকাল
ইউনিয়ন বিএনপির শোক

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বকাউল (৬৫) সোমবার (২২ জুন ২০২৬) রাত ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। পরদিন মঙ্গলবার (২৩ জুন) আসর নামাজের পর পশ্চিম রাজারগাঁওয়ে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
|আরো খবর
বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম বকাউলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান ঢালী, ইউপি সদস্য মো. আলমগীর কাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. খায়রুজ্জামান মাস্টার, যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. বাসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন রাকিব, আল-আমীন ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি মো. ইউনুস খানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।






