প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২১:০৭
রাজারগাঁও ইউনিয়নে যুবদলের মতবিনিময় সভা
'সিলেকশনে নয়, ইলেকশনে কমিটি চাই'

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে যুবদলের কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। আগামী যুবদলের কমিটি সিলেকশনে নয়, নির্বাচনের মাধ্যমে গঠন করতে বক্তারা মতামত দেন।
|আরো খবর
হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. বাসার আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. নুরে আলম খান, সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাদ্দাম হোসেন রাকিব, মো. সাইফুল ইসলাম শেখ, মো. সাব্বির খান, মো. শাহজালাল বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহসিন বকাউল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউনুস খানসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বক্তব্যে ও উপস্থিত নেতা-কর্মীদের সকলের একই দাবি ছিলো : রাজারগাঁও ইউনিয়ন যুবদলের আগামী কমিটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে গঠন করা হোক। কোনো অগণতান্ত্রিক উপায় তথা সিলেকশনে কমিটি গঠন করা হলে সেটা কেউ মেনে নিবে না। তাই সিলেকশন নয়, ইলেকশনে কমিটি চাই।








