প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:২০
কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কচুয়া উপজেলার কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি ও অন্যান্য সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে আসতে হবে। ভালো ফলাফল করার জন্যে অবশ্যই লেখাপড়া করতে হবে। ২০২৭ সালে এসএসসি পরীক্ষার জন্যে এখনই প্রস্তুতি নিতে হবে। প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হতে হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরিয়ে আনতে শ্রেণীকক্ষে নিয়মিত পড়ালেখার পাশাপাশি বিশেষ ক্লাস নেয়া হবে। সমগ্র উপজেলায় একই প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। সকল পরীক্ষার্থীর মূল্যায়ন কেন্দ্রীয়ভাবে উপজেলা থেকে করা হবে। সুতরাং প্রাইভেট বা কোচিং বলতে আর কোনো কিছুই থাকবে না। সেজন্যে ছয় মাস পূর্ব থেকে আমরা এ পরিকল্পনা গ্রহণ করেছি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মহিন উদ্দিনের সভাপ্রধানে ও সমাজসেবক শাহজালাল রিপনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ কচি, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, সহকারী প্রধান শিক্ষক খান বাহার, ইংরেজি বিষয়ের প্রশিক্ষক জোবায়ের আল মাহমুদ ও সমাজসেবক দিদারুল আলম।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম এমরান ও উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, কহলথুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।








