সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২৩:২৯

আড়ম্বরপূর্ণভাবে 'দৈনিক বাংলায় নিউজ'র আনুষ্ঠানিক যাত্রা শুরু

কামরুজ্জামান টুটুল।।
আড়ম্বরপূর্ণভাবে 'দৈনিক বাংলায় নিউজ'র আনুষ্ঠানিক যাত্রা শুরু
ক্যাপশন: কেক কেটে 'দৈনিক বাংলায় নিউজ'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। ছবি : চাঁদপুর কণ্ঠ।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক নতুন সংবাদমাধ্যম 'দৈনিক বাংলায় নিউজ'-এর। রোববার (১৪ জুন ২০২৬) হাজীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে এর পথচলা শুরু হয়। এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন হুমায়ুন কবির।

হুমায়ুন কবির জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জনমানুষের আস্থা অর্জনে সক্ষম হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বর্তমান সভাপতি খালেকুজজামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাসির, সাবেক সাধারণ সম্পাদক কামরুজজামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারী, পাপ্পু মাহমুদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাবীবুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক সুজন, মজিবুর রহমান রনি, মোহাম্মদ হোসেন, মো. জহির হোসেন, জসিম রহমান, শাহজাহান, রিয়াজ, মারুফ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়