শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৯:৫১

নন্দনপুর উবির ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময় ও পরিচিতি সভা

মো. নাছির উদ্দিন
নন্দনপুর উবির ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময় ও পরিচিতি সভা
মতবিনিময় ও পরিচিতি সভায় বক্তব্য রাখছেন ডা. এমএ তাহের।

কচুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। নন্দনপুর উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. আহসান উল্যাহ বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ডা. এমএ তাহের। তিনি বলেন, আজকে আপনাদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এ সভার প্রধান লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান কার্যক্রমের উন্নয়ন ও বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নির্দেশনা প্রদান করেন তিনি। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন ও যে কোনো সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর। শিক্ষকদের পারফরম্যান্সের ওপর পুরস্কৃত করা হবে এবং অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি ইব্রাহিম খলিল ও অভিভাবক সদস্য মো. রুহুল আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়