প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:১৯
যে কারণে আমি আর্জেন্টিনার ভক্ত
.....মানিক পোদ্দার
কবির হোসেন মিজি

চাঁদপুরের সুপরিচিত মুখ, নাট্যাভিনেতা, কবি ও লেখক, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ভাবনায় চাঁদপুর কণ্ঠকে বলেছেন,
আমি বিশ্বকাপে আর্জেন্টিনার একজন সাপোর্টার। আমি যখন ক্লাস সিক্সে পড়ি ১৯৮৬ সালে, তখন মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবল হয়েছিলো এবং ঐ খেলায় দিয়েগো ম্যারাডোনা ছিলো আর্জেন্টিনার মূল আকর্ষণ। ম্যারাডোনার খেলার নৈপুণ্যের কারণেই আমি আর্জেন্টিনার ভক্ত হয়ে যাই। সেইবার একমাত্র ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিলো। বিশ্বকাপ থেকে ম্যারাডোনা বাদ পড়ার পর থেকে বিশ্বকাপ ফুটবলের প্রতি আকর্ষণ একেবারেই কমে যায়। তারপর ২০০৬ সালে আবির্ভাব হলো লিওনেল মেসির। এ যেন ম্যারাডোনারই বিকল্প একজন। মেসির কারণেই পরবর্তীতে আর্জেন্টিনার প্রতি আবারো ভালোবাসা জন্মালো।






