প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৩:৫১
ব্রাজিল আমার আবেগ, আমার ভালোবাসা
--আল-আমিন খান

দেশের বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক, রংধনু মিউজিকের পরিচালক আল-আমিন খান ফুটবল বিশ্বকাপ ২০২৬ প্রসঙ্গে চাঁদপুর কণ্ঠকে বলেন,
|আরো খবর
আমি কেন ব্রাজিলের সমর্থক এর উত্তর খুঁজতে হলে আমাকে ফিরে যেতে হবে ২০০২ সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপেই প্রথম ব্রাজিলের খেলা দেখে আমি মুগ্ধ হই। বিশেষ করে আমার প্রিয় খেলোয়াড় রোনালদো, রোনালদিনহো, রিভালদো এবং পরে কাকার অসাধারণ ফুটবল নৈপুণ্য আমাকে গভীরভাবে আকৃষ্ট করে। তাঁদের সৃজনশীলতা, দৃষ্টিনন্দন পাস, আক্রমণাত্মক ফুটবল এবং মাঠে শিল্পের মতো খেলা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলো। তাঁদের খেলা দেখেই ব্রাজিলের প্রতি আমার ভালোবাসার শুরু, আর সেই ভালোবাসা আজও অটুট রয়েছে।
সত্যি বলতে, আমি সব ধরনের খেলা নিয়মিত দেখি না। কিন্তু ব্রাজিলের খেলা হলে যেখানেই থাকি না কেনো খেলা দেখার চেষ্টা করি। আমার কাছে ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি একটি আবেগ, একটি অনুভূতি, একটি ভালোবাসার নাম।
এই ভালোবাসা থেকেই আমি ব্রাজিলকে নিয়ে গানও করেছি। আমার সেই গান ব্রাজিল সমর্থকদের ভালো লেগেছে, তাদের ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি সত্যিই আনন্দিত। একজন শিল্পী হিসেবে ভক্তদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি।








