বুধবার, ১০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৮:৩০

অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক সাজ্জাদ সেলিম

স্টাফ রিপোর্টার
অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক সাজ্জাদ সেলিম
একজন পথশিশুকে খাওয়াচ্ছেন সাজ্জাদ সেলিম।

মানুষ মানুষের জন্যে। সেজন্যে উদার মন নিয়ে চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাজ্জাদ সেলিম। তিনি চাঁদপুরের বিভিন্ন এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, অসহায় রোগীদের জরুরি সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে হাসপাতালের অজ্ঞাতনামা ও স্বজনহীন রোগীদের সেবায় তাঁর মানবিক ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব এলাকায় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এমন দৃশ্য দেখা যায়। সাজ্জাদ সেলিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের বালিথুবা গ্রামের তরুণ স্বেচ্ছাসেবক। মানবসেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

এছাড়া পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। 'মিম' নামে এক পথশিশুর শিক্ষাজীবন চালিয়ে যেতে তাঁর সহায়তা ও অনুপ্রেরণা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তিনি অন্যান্য পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সচেতনতা ও সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি 'মানবসেবা সংস্থা' নামক একটি সামাজিক সংগঠনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির মাধ্যমে শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ ও শীতবস্ত্র প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, সাজ্জাদ সেলিম নিজে মুখের হালকা জড়তার মতো শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করলেও তা কখনো তাঁর মানবসেবার অগ্রযাত্রাকে থামাতে পারেনি। বরং এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি সমাজসেবায় আরও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, "মানুষের পাশে দাঁড়াতে পারাই আমার জীবনের সবচেয়ে বড়ো অর্জন। সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।"

স্থানীয় সচেতন মহল সাজ্জাদ সেলিমের এসব মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়