প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:৩৪
অ্যাড. আমান উল্লাহ পাটোয়ারী মারা গেছেন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বিশিষ্ট আইনজীবী অ্যাড. মোহাম্মদ আমান উল্লাহ-২ মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
|আরো খবর
শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ৯ টায়
ঢাকা গ্রীন রোড কমপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে আইনজীবী সমিতি সূত্রে জানা যায়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
অ্যাড. আমান উল্লাহ-২ দীর্ঘদিন সুনামের সাথে আইন পেশায় (দেওয়ানী) জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।








