প্রকাশ : ২৮ মে ২০২৬, ১৩:২৪
চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) অংশগ্রহণ করেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি এ নামাজের জামাতে অংশগ্রহণ করেন।
নামাজশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজশেষে পুলিশ সুপার মো. রবিউল হাসান সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।








