প্রকাশ : ১৫ মে ২০২৬, ২২:৩৬
প্রধানমন্ত্রীর আগমনে জেলা জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন
শনিবার (১৬ মে ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ও সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া।
|আরো খবর
নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন জেলাবাসীর জন্যে এক আনন্দের দিন। আমরা মনে করি, চাঁদপুরে তাঁর আগমনে জেলার বিভিন্ন সমস্যা তিনি স্বচক্ষে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন। বিশেষ করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, চাঁদপুর-হাইমচরবাসীকে নদীভাঙ্গন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, স্থায়ী নৌবন্দর এবং ইপিজেড নির্মাণ, জেলা সদরে একটি শিশুপার্ক নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই সফরের সার্বিক সফলতা কামনা করেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








