প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬
মতলবে ১০ মাদক মামলার আসামীসহ ৬ মাদকসেবী গ্রেফতার
মতলব দক্ষিণ উপজেলায় একদিনের অভিযানে বিভিন্ন মামলায় ছয় আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
|আরো খবর
আটককৃতরা হলো : নিয়মিত মামলায় আসামী মো. বোরহান (২৭), মো. বাইজিদ (৩০), মো. ফাহিম হাওলাদার (১৭) এবং উপজেলার মধ্য পিংড়া গ্রামের বকাউল বাড়ির জসিম উদ্দিনের ছেলে শহিদ (২৮) ও ১০টি মাদক মামলার আসামী ‘বায়ান্ন ভিসা রাসেল’।
মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানে গ্রেফতারকৃত ১০টি মাদক মামলার আসামী ‘বায়ান্ন ভিসা রাসেল’সহ মোট ২ জন আসামীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানে গ্রেফতারকৃত ১০টি মাদক মামলার আসামী ‘বায়ান্ন ভিসা রাসেল’সহ মোট ০২ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও নিয়মিত মামলায় ৩ জন, মাদক মামলায় ১ জনসহ মোট ৬ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান আরো জোরদার করা হবে।







