মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:০৮

মতলব উত্তরে ৩৬০টি টিকাদান কেন্দ্রে ৩৫ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে

মতলব উত্তরে ৩৬০টি টিকাদান কেন্দ্রে ৩৫ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় শিশুদের জন্যে শুরু হয়েছে ১১ দিনব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস জানান, এ ক্যাম্পেইনের আওতায় মতলব উত্তরে মোট ৩৫ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে।

তিনি জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, মোট ৪২টি ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্যে নির্ধারণ করা হয়েছে ৯৪৫টি কমিউনিটি কেন্দ্র, ৪৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সর্বমোট ৩৬০টি টিকাদান কেন্দ্র। ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা ১১দিন এই ক্যাম্পেইন চলবে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু টিকা নেয়ার সুযোগ পাবে। টিকা গ্রহণের জন্যে অনলাইনে রেজিস্ট্রেশনের কথা বলা হলেও যারা অনলাইনে নিবন্ধন করতে পারবে না, তারাও টিকা পাবে বলে নিশ্চিত করা হয়।

প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন। হাম রুবেলা টিকার তথ্য চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল হোসেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম ও রুবেলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়