প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭:১৭
খেলতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ মিললো পুকুরে

অন্য দিনের মতো বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে যায় ৫ বছরের শিশু আবির হোসেন।
|আরো খবর
এর পরেই নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির অনেক পরে বাড়ির পুকুরে মিললো তার নিথর দেহ। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেন। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুরে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির গোলাম কিবরিয়ার ছেলে।
এ বাড়ির নান্নু জানান, প্রতিদিনের মতো শিশুটি নিজ বাড়ির অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলতে যায়। এর কিছু পরে পরিবারের লোকজন খোঁজ করলেও আর খোঁজ মিলেনি শিশুটির। বেশ কিছু পরে বাড়ির পুকুরের পানিতে শিশুটির নিথর দেখে ভাসতে দেখে লোকজন। এর পরেই শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগে শিশুটি মারা গেছে।








